বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ২১:১৬

শেয়ার

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা
ছবি: বাংলা এডিশন

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও গাইবান্ধায় ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষ। তবে ভোগান্তি হলেও নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে চান তারা।শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে দেখা গেছে ঈদ যাত্রার এই চিত্র।

ট্রেনের ভেতরে ও বাহিরে যাত্রীদের উপচে পড়া ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছাদে বিপদজ্জনকভাবে ভ্রমণ করতেও দেখা গেছে কয়েক হাজার যাত্রীদের। যাত্রীরা জানান, ঘরমুখী মানুষের বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় ব্যাপক ভোগান্তির মুখেই বাড়ি ফিরতে হচ্ছে সবার।

গাইবান্ধা রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, যাত্রীদের চাপ বেশি। এ কারণে পথে পথে যাত্রী নামতে সময় লাগছে বেশি। এতে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস আপ ট্রেনের দুই তিন ঘণ্টা সিডিউল বিপর্যয়ে রয়েছে।

ট্রেন ও যাত্রী সামলেই আমাদের সময় কাটছে। পরিবারের খোঁজ নেওয়ার সময় পাচ্ছি না। তারপরও সবার ঈদ হোক আনন্দময় এটাই আমাদের প্রত্যাশা।



banner close
banner close