বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

উল্লাপাড়ায় কোরবানির হাটে অতিরিক্ত হাসিল: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ১৯:২৯

শেয়ার

উল্লাপাড়ায় কোরবানির হাটে অতিরিক্ত হাসিল: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের দায়ে এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদায়কৃত অর্থ হাটে উপস্থিত ভুক্তভোগী ক্রেতাদের ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার গ্যাসলাইন হাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। যাচাইয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে সংশ্লিষ্ট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়।



banner close
banner close