রাত পোহালেই শনিবার দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদযাত্রার শেষ দিনে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকাল থেকেই যানবাহন ও মানুষের ঢল নেমেছে। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মোড়ে মোড়ে স্বল্প সময়ের যানজট ও ধীরগতিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া দাবি করায় ট্রাক-পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহনে গন্তব্যে ছুটছে মানুষ।
সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঢল নামে। দূরপাল্লার পরিবহন সংকটের কারণে খোলা ট্রাক, কভার্ডভ্যান, পিকআপ, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ যে যেভাবে পারছেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল সাড়ে ৯টা, বেলা ১১টা ও সাড়ে ১২টার দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বাড়ে খোলা ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপে চলাচলকারী যাত্রীদের। বিশেষ করে ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
এছাড়াও স্বল্প দূরত্বে চলাচলকারী বিভিন্ন বাস, মিনিবাস দূরপাল্লার যাত্রী পরিবহন করছে। মহাসড়কের বিভিন্ন বাস স্টপেজ, মোড় ও জনাকীর্ণ স্থানে আইন না মেনে যাত্রী তুলছেন ট্রাকচালকরা। এতে মহাসড়ক স্বল্প সময়ের জন্য স্থবির হয়ে পড়ে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
আরও পড়ুন:




.jpg)



