সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ৬০গ্রামে আজ পবিত্র ঈদু উল আযহা'র নামাজ আদায় ও গবাদি পশু কোরবানি দিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাতটায় চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতিতে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ অভিমুখে ছুটে যান। মসজিদের ইমাম নামাজের আগে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন। নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানী দেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
আরও পড়ুন:




.jpg)



