বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৫ ০৯:৩৫

শেয়ার

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
সৌদির সাথে মিল রেখে ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন অর্ধশত পরিবার। ছবি: বাংলা এডিশন

সৌদির সাথে মিল রেখে ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন অর্ধশত পরিবার।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৭:৩০ এ রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতের হাট বাজারের দারুস সুন্নাহ জামে মসজিদের মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।

ঈদের নামাজ পড়ান হাফেজ নুরুল ইসলাম। তিনি জানান- ২০১৩ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। ডহরশংকর গ্রামের কিছু মুসুল্লি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করে অর্ধশত পরিবারসহ আশাপাশের মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে মুসল্লি নুরনবী বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যতটুকু চলা যায়, ততটুকু চলার চেষ্টা করি। পুরো বিশ্বে যদি এক‌ইদিনে শুক্রবার হতে পারে তাহলে আমরা কেন এক‌ই দিনে ঈদ পালন করতে পারবো না।

আরেক মুসল্লি ওলি বলেন, আমাদের সবার এইদিনে ঈদ পালন করা উচিত। আমরা কাজ করছি এটা মানুষকে বোঝানোর জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা।

এ বিষয়ে মসজিদের সভাপতি রিপন হাওলাদার জানান,‌ ২০১৩ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই।



banner close
banner close