বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ঈদের কেনাকাটা শেষে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৫ ১৮:৫৯

শেয়ার

ঈদের কেনাকাটা শেষে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
ছবি:সংগ্রহীত

ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাম মোস্তফা (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের সন্তান মাহিম (৫)। গোলাম মোস্তফা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলটি আসাননগর এলাকায় পৌঁছালে বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। গুরুতর আহত সেলিনা খাতুন ও ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



banner close
banner close