শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত

কুষ্টিয়া প্রতিনিধ

প্রকাশিত: ৪ জুন, ২০২৫ ১৯:৫৩

আপডেট: ৪ জুন, ২০২৫ ২০:৫৮

শেয়ার

জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত
ছবি:সংগ্রহীত

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করে আদালত।

বুধবার (৪ জুন) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ ছুমিয়া খানম এ আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল।

জানা গেছে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জ দেশ থেকে পলায়নের চেষ্টা করছে। দুদকের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

গতবছর ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে।