শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

চকরিয়ায় অস্ত্রের তৈরির কারখানায় অভিযান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৫ ১৯:০০

আপডেট: ৪ জুন, ২০২৫ ১৯:০২

শেয়ার

চকরিয়ায় অস্ত্রের তৈরির কারখানায় অভিযান
ছবি:বাংলা এডিশন

চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলম নামে এক ব্যক্তির বসতঘরে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে। এসময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর মেশিন ও সরঞ্জাম।

মঙ্গলবার রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার অস্ত্র তৈরীর কারিগর নুরুল আলম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ভৈরম্যারঘোনা একটিক্কাখালী গ্রামের আবদুল বসুর ছেলে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরী করে। এখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঘটস্থল থেকে অস্ত্র তৈরীর কারিগর নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।



banner close
banner close