বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন, ২০২৫ ০৯:১২

আপডেট: ৪ জুন, ২০২৫ ০৯:৪৫

শেয়ার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন হোসেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন হোসেন বলেন, ‘মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী বলেও জানিয়েছেন মামুন হোসেন।



banner close
banner close