মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৫ ১৬:৪০

শেয়ার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্তা প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং তার বাড়ি পানিয়ালপুকুর এলাকায়।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ‘উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর ওই নারীকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি আশরাফুল ইসলাম।



আরও পড়ুন: