শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

ঢাকার ধামরাইয়ে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুন, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

ঢাকার ধামরাইয়ে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে নিজ ঘরে মা নার্গিস আক্তার, ছেলে শামিম ও সোলাইমানের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।’