শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন, ২০২৫ ১০:০২

শেয়ার

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত
প্রতীকী ছবি।

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবুজ হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে নগরীর ময়লাপোতা হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাচিবুনিয়া এলাকার বাসিন্দা হেমায়েতের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, ‘নিহত যুবক ওয়াসার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হরিজন কলোনিতে রাতে তার বড় বোনের বাড়িত বেড়াতে এসেছিলেন। সেখান থেকে রাতে বের হওয়ার পর ৪-৫ জন তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তাদের ছুরিকাঘাতে সবুজ গুরুতর জখম হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।’