শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে হত্যা মামলার আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত: ২ জুন, ২০২৫ ১৯:৪৫

আপডেট: ৩ জুন, ২০২৫ ০৮:১৬

শেয়ার

ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি:বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার যুবকের নাম শেখ তাইসুখ ইসলাম। তিনি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।

জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত এএসআই তারেক জানান, পাসপোর্ট ব্যবহার করে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন শেখ তাইসুখ ইসলাম। এসময় ইমিগ্রেশন সার্ভারে তথ্য যাচাইয়ের মাধ্যমে জানা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।

এরপরই তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।