বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ৩৬ ঘণ্টা পর হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৫ ১৭:২৬

আপডেট: ৩ জুন, ২০২৫ ০৮:৩২

শেয়ার

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ৩৬ ঘণ্টা পর হস্তান্তর
ছবি:সংগ্রহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক প্রদীপের লাশ ৩৬ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, ভারতের কৈলাশহর থানার পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে প্রদীপের লাশ হস্তান্তর করে। পরে বিজিবি কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

ময়নাতদন্ত ভারতে সম্পন্ন হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

এর আগে উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় শনিবার রাত ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে বিএসএফ এলোপাতাড়ি গুলি করে প্রদীপ বৈদ্যকে (১৮) হত্যা করে। নিহত প্রদীপ শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।



banner close
banner close