শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

কুষ্টিয়ায় শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও ঈদ উপহার বিতরণ করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৫ ১৬:০৮

আপডেট: ২ জুন, ২০২৫ ১৬:০৮

শেয়ার

কুষ্টিয়ায় শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও ঈদ উপহার বিতরণ করলেন ডিসি
ছবি:বাংলা এডিশন

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ১৩ পরিবারের প্রত্যেককে ১০ লক্ষ টাকার সঞ্চয় পত্র তুলে দেয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সঞ্চয়পত্র প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সঞ্চয়পত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, শহীদ বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ, শহীদ সবুজের স্ত্রী রেশমা খাতুনসহ অনেকে তাদের দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।