শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন, ২০২৫ ১৪:০৯

শেয়ার

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
আরিচা মহাসড়ক অবরোধ।

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা।

সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর অবরোধ করে রাখে।

এতে করে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। ঘন্টা বাপি এই রাস্তা অবরোধের কারণে মহাসড়কটিতে দুর্ভোগে পড়েছে বাস চালক ও যাত্রীরা।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে এগারোটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও ধীরগতিতে চলছে যানবাহন।

এদিকে বিশমাইল জিরাবো এলাকা অবরাধ করে রেখেছে চেইন অ্যাপারেল গার্মেন্টসে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে