বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ১৫:৪১

শেয়ার

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। একইসঙ্গে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান।

তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় এসে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।’

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রকিবুল ও একই গ্রামের সাইদুর রহমান।

এদিকে দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।



banner close
banner close