বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

গ্যাস সংকট, সন্ধ্যার মধ্যে উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ১৩:৫০

আপডেট: ৩১ মে, ২০২৫ ১৪:৩৭

শেয়ার

গ্যাস সংকট, সন্ধ্যার মধ্যে উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আজ থেকে তৈরি পোশাক কারখানা গুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩১মে) সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আজ থেকে সব পোশাক কারখানায় লাই বাড়বে এবং চারটা নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন,পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোন কারণ নেই এবং কোন অচল অবস্থাও নেই আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে যে গুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।


এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close