শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

নোয়াখালীতে বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৫ ১১:২৭

শেয়ার

নোয়াখালীতে বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় টানা বর্ষণে রেকর্ড পরিমাণ ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে এটি জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সক্রিয় মৌসুমি নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

শুক্রবার সকালে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলের মাঠ ও হাটবাজার। হাজার হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় দুর্ভোগে রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘সক্রিয় মৌসুমি নিম্নচাপের কারণে ভারী বর্ষণ হচ্ছে। নোয়াখালীতে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরে সর্বোচ্চ।’