শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

২০০১ সালের পর আবারো বড়াইবাড়ি সীমান্তে বি‌এসএফের গু‌লি

কু‌ড়িগ্রা‌ম প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১২:৩১

শেয়ার

২০০১ সালের পর আবারো বড়াইবাড়ি সীমান্তে বি‌এসএফের গু‌লি
ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্ত ১৪ ব‌্যক্তি‌কে পুশইন করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে। মঙ্গলবার ভোর চারটার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে নোম‌্যান্সল‌্যা‌ন্ডে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়ে‌ছে ব‌লে জানান স্থানীয়রা। বর্তমা‌নে পুশইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক‌্যা‌ম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অ‌বৈধভা‌বে ১৪ জন নারী-পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশইন ক‌রে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি বুঝ‌তে পে‌রে পুশইন ঠেকা‌তে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ, বি‌জি‌বি।

এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। প‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের আহ্বান জানা‌নো হ‌লেও বি‌সএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মে‌লে‌নি।

ওই এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ ক‌য়েকজন জানান, ‘ভারত থে‌কে ক‌য়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ চার‌টি গুলি ছো‌ড়ে।’

জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক শামসুল হক জানান, ‘বিএস‌এফ অ‌বৈধভা‌বে পুশইনের চেষ্টা কর‌লে বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক তা জানা যায়‌নি। তারা দুই দে‌শে শূন‌্য রেখায় আছে। ঘটনাস্থ‌লে উর্ব্ধতন কর্তৃপক্ষ গে‌ছেন।’