বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

ফেনীর সীমান্ত দিয়ে একদিনেই ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১২:১৬

শেয়ার

ফেনীর সীমান্ত দিয়ে একদিনেই ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে একদিনেই ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। এর মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন।

বৃহস্পতিবার ভোরে ওই দুই উপজেলার জোসপুর ও খেজুরিয়া বিওপি অধীন এলাকা দিয়ে ৬টি পরিবারের এসব বাংলাদেশিকে জোরপূর্বক প্রবেশ করানো হয়।

স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এরা কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নওদাবাস গ্রামের আবুল হোসেনের ছেলে শাহদাত আলী (৪০), শাহদাত হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৩৫), শাহদাত আলীর মেয়ে শারমিন খাতুন (১৪), সাথী আক্তার (৭), ছেলে মুন্না (১২)। এই পরিবারটিকে জেলার ছাগলনাইয়া উপজেলার জোসপুর দিয়ে পুশইন করা হয়েছে।

এরপর একই সীমান্ত দিয়েই কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার মাস্টারপাড়া গ্রামের জতিন সেনের ছেলে রবিন্দ্র সেন (৫৫), হুরকে দাশের মেয়ে পার্বতী (৪৫), রবিন্দ্র সেনের ছেলে সবুজ সেন (১৬), সোবালী সেন (১৪), প্রভাত সেন (৩), মেয়ে বর্না সেন (১০), প্রভাতী সেনকে (২) ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে।

এছাড়া এ সীমান্ত দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা ব্যাংকদেলার পাড় গ্রামের মৃত আব্দুল গনি পুত্র নুর নবী (৬০), নুর নবীর স্ত্রী আয়েশা খাতুন (৪৫), ছেলে আশরাফুল (১৮), আহিমুল (৯), আরিফুল (৪), মেয়ে আমেনাকে (৬) পুশইন করা হয়েছে।

একই সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্বধনীরাম গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে ছকের আলী (৬০), তার স্ত্রী রাশিদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া খাতুন (৯), ছেলে সাইদুল (২৫) ও তার স্ত্রী নুরী খাতুন (২০), ছেলে নুর মোহাম্মদকে (৩) একই সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছেন বিএসএফ।



banner close
banner close