শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৩:১২

শেয়ার

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ দোকান
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩০টি দোকান ভস্ম হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে আলমগীর নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির এবং বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।