বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

আওয়ামিলীগ ও পুলিশের প্রভাব দেখিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

প্রতিনিধি,কুড়িগ্রাম

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ১৯:০৯

শেয়ার

আওয়ামিলীগ ও পুলিশের প্রভাব দেখিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ
ছবি : বাংলা এডিশন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুর রশিদ আট বছর আগে জমি বিনিময় করলেও এখনো পর্যন্ত তার প্রাপ্য জমি বুঝে পাননি। জমি না পেয়ে তিনি চরম হতাশায় ভুগছেন এবং জমি বেদখলের আশঙ্কা করছেন।

আব্দুর রশিদের দাবি, ২০১৮ সালে তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী রীনা হামিদের সঙ্গে জমি বিনিময় করেন। চুক্তি অনুযায়ী, তিনি চর রাজীবপুর মৌজার ২ শতক জমি (ডিপি খতিয়ান নং-৮৮৯, দাগ নং-৭৫৬৮) রীনা হামিদকে বুঝিয়ে দেন। এর বিনিময়ে রীনা হামিদ তাকে চর রাজীবপুর মৌজার ৭ শতক জমি (ডিপি খতিয়ান নং-১৩০২, এসএ দাগ নং-৩১৮৮, ডিপি দাগ নং-৭৯৬২) দলিলের মাধ্যমে প্রদান করেন। বিনিময়ের পর উভয় পক্ষ খাজনা-খারিজসহ সকল সরকারি কার্যক্রম সম্পন্ন করলেও দীর্ঘ আট বছরেও আব্দুর রশিদ বাস্তবে জমি বুঝে পাননি।

তিনি অভিযোগ করে বলেন, “রীনা হামিদের স্বামী সেই সময় পুলিশ কর্মকর্তা এবং একজন প্রভাবশালী আওয়ামিলীগের নেতা ছিলেন। সে কারণে তারা নানা টালবাহানায় আমাকে ঘুরিয়ে রেখেছে। এখন আবার উল্টো আমার জমি বেদখলের চেষ্টা চলছে।”

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে জমি বুঝে পাওয়ার চেষ্টা করে আসছেন এবং এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, “আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ, যেন আমি আমার ন্যায্য জমি ফিরে পাই।”

স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকজন জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন। রীনা হামিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।



banner close
banner close