শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০৯:১৫

শেয়ার

চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

তবে অগ্নিকান্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।