মানিকগঞ্জে কার্টুনবন্দী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। শুক্রবার(৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের পাশে একটি কার্টুন দেখতে পান এলাকাবাসী। সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকারকে জানায়। তিনি গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। পরে কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
গ্রাম পুলিশ সদস্য মো. হোসেন আলী বলেন, ‘মেম্বার আমাকে ফোনে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বাঁশের ঝাড় থেকে কার্টুনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে সেটি খুলে দেখতে পায় ভেতরে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ রয়েছে।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তের কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন:








