পটুয়াখালীর বাউফলে "স্বাধীনতার ৫৫ বছরে আমার ভাবনা" শীর্ষক মুক্ত আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (৩এপ্রিল) বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে মুক্ত আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাউফল কালচারাল ক্লাব।
"দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতা গুরুত্বপূর্ণ" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অদম্য বিতর্ক ক্লাবের সামিয়া ও জেবিকার দল।
বিতর্ক শেষে মুক্ত আলোচনায় কালচারাল ক্লাবের সদস্য রইসুল ইসলাম ইমনের সঞ্চালনায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি ও সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডু। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন, ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) নিহার বিন্দু বিশ্বাস, বাউফল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এনামুল হক সায়েম, সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক ও সাবেক বিতার্কিক, আবৃত্তিকর্মী আফরোজী সাচ্চু শাহনেওয়াজ প্রমুখ।
আরও পড়ুন:








