শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

সাভারে ঈদের দিন নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ১৩:১৭

শেয়ার

সাভারে ঈদের দিন নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি।

ঈদের দিন সাভারে রুবেল নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। সে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশ প্রহরীর কাজ করে। সোমবার রাত ১১ টার দিকে রুবেলের মোব্বালে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে।’

ঘটনাস্থল থেকে রুবেলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে।’

এখনো বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান ওসি জুয়েল মিঞা।