শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫ ১৪:১৯

শেয়ার

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন। এতে অটোরিকশাচালক ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস অটোরিকশাকে চাপা দেয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

নিহতদের মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।