সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখো মানুষ আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও মোনাজাতের নির্দেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫ ১০:০৪

শেয়ার

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন নারী, ২ জন পুরুষ ও ৫ জন শিশু।

বুধবার রাতে টেকনাফ কচ্ছপিয়া মেরিন ড্রাইভ থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচার চক্রের একজনকে আটক করা হয়।

উদ্ধার ১৮ রোহিঙ্গা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানায় পুলিশ।

আটক আসামি হলেন, টেকনাফ হাজম পাড়া এলাকার মো. হোসেনের পুত্র নেজাম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘টেকনাফ বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১জন নারী, ২ জন পুরুষ ও ৫ শিশু। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচার চক্রের সদস্যরা পাহাড়ের ভিতর পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

১৮ রোহিঙ্গাকে তাদের নিজ নিজ ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান গিয়াস উদ্দিন।



banner close
banner close