সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখো মানুষ আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও মোনাজাতের নির্দেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১৬:০৪

শেয়ার

পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ
দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস (৬৬) ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার (৫৮)।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেলে শ্যামল ও রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করেন বিএসএফ সদস্যরা। তাঁদের ফেরত নিতে বিজিবিকে আহ্বান জানান বিএসএফ সদস্যরা। পরে গতকাল রাতেই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত দেওয়া হয়।



banner close
banner close