সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখো মানুষ আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও মোনাজাতের নির্দেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

আশুলিয়ায় চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৪

সাভার প্রতিনিধি 

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১২:৩৬

শেয়ার

আশুলিয়ায় চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৪
চার ছিনতাইকারীকে আটক।

শিল্পাঞ্চল আশুলিয়ার বগাবাড়ী এলাকা থেকে ছিনাতাইকারী চক্রের মূল হোতা মাসুদ রানা (৩৫)’সহ এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (১২ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এরআগে, মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডের একটি খাবার হোটেল থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা সদর থানার

তিউসিড়ী গ্রামের মো.হাসানের ছেলে (১) মো.মাসুদ রানা (৩৫)। সে আশুলিয়ার বগাবাড়ী বাজার (আমজাদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া)। (২) মো.বিপ্লব ইসলাম সে কুড়িগ্রাম জেলার অলিপুর থানার মো.রফিকুল ইসলামের ছেলে, (৩) আল আমিন শেখ (২৫) ময়মনসিংহ জেলার ভালুকা থানার এলাহী শেখের ছেলে। (৪) জহির (৪৪) জামালপুর জেলার সরিষাবাড়ীর গজারিয়া থানার কেসমতের ছেলে।

র‍্যাব-৪ জানান, আশুলিয়ার বাগাবাড়ী বাজারস্থ এলাকায় চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে মফিজ শেখ নামে এক দোকানিকে ছিনতাই করা চেষ্টা করে। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করে । কাজ শেষে বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় শান্তা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পৌছালে ছিনতাইকারী দলের ৪ সদস্য তাকে ঘিরে ধরে এবং জোর করে চেতনা নাশক ঔষধ মিশ্রিত চা সদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে। পরে ঐ ব্যাক্তির সন্দেহ হলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়। তখন আমাদের ভাসমান র‍্যাব টহল ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সে ব্যক্তি র‍্যাবের সহায়তা প্রার্থনা করলে তাৎক্ষণিক স্থানীয় লোকের সহায়তায় ছিনাতাইকারীদের আটক এবং তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট হতে চেতনা নাশক ঔষধ সদৃশ্য ৪.৯ গ্রাম, একটি বোতলে চা সদৃশ্য দ্রব্য এবং ছিনতাইকারী দলের মূল হোতাসহ ৪ জন সদস্য’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এবিষয়ে র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,তারা দীর্ঘদিন হতে ঢাকা ও আশুলিয়ার আশে পাশে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে জনগনের নিকট হতে মূলবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছিল।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



banner close
banner close