সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখো মানুষ আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও মোনাজাতের নির্দেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় নিহত দুই

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ১০:৫৯

শেয়ার

ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায়  নিহত দুই
ঢাকা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় নিহত দুই। বাংলা এডিশন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড নামক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়।

স্থানীয়দের কাছে এ খবর পেয়ে তাৎক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।

অপরজন ভ্যান চালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close