সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখো মানুষ আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জুলাই শহিদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও মোনাজাতের নির্দেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

বারিধারা ডিপ্লোম্যাটিকে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ১৬:০০

শেয়ার

বারিধারা ডিপ্লোম্যাটিকে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
বারিধারা ডিপ্লোম্যাটিকে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

রাজধানীর গুলশানে বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ আজ (সোমবার) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করেছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান,গতকাল (রোববার) রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে গুলশান থানায় এসে অভিযুক্ত সজলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য আজ (সোমবার) দুপুরে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close