সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

বাউফলে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ৪ ইটভাটা

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ২১:১৮

শেয়ার

বাউফলে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ৪ ইটভাটা
অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলা হচ্ছে। ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধ চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন ও সততা ব্রিকসের মালিককে এক লাখ করে, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাসানসহ পুলিশের চৌকস দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।



banner close
banner close