সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে গৃহবধূ নিহত

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১৯:০২

শেয়ার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে গৃহবধূ নিহত
প্রতীকী ছবি।

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুরের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাত আরা (৪০)। তিনি ওই এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের মা।

রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এরপর তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন বলেন, সুরাজপুর-মানিকপুর এলাকাটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তামাকের চাষ হয়েছে। সপ্তাহখানেক ধরে তামাকপাতা খেত থেকে তুলে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাকচাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাকচুল্লি রয়েছে।

এই চুল্লিতে তামাকপাতা শোকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাত আরার।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।



banner close
banner close