সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

টিসিবির পণ্য বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১৫:১২

শেয়ার

টিসিবির পণ্য বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করার পরই জানানো যাবে।



banner close
banner close