সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৮

প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১৪:৫১

শেয়ার

বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ চুরি, গ্রেফতার ৮
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারি পুকুর থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর আছে। পুকুরটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ এবং সে সময় ২ জন পালিয়ে যায়।

মাছ চোরেরা হলেন কোনাবাড়ীয়া গ্রামের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী, কোনাবাড়ীয়া গ্রামের মোহাম্মদ ইমরান শেখ ওরফে শিশির, নন্দনপুর কৃষ্ণপুর গ্রামের শাকিল ও শওকত, নন্দনপুরের সাইফুল ইসলাম, নন্দনপুর দাসপাড়া গ্রামের সোহেল রানা, স্বরপ গ্রামের এমদাদুল হক ও মিজানুর রহমান, নন্দনপুর বাজার পাড়ার শ্রী বসু হালদার, কোনাবাড়ীয়া গ্রামের মাসুদ রানা রাজু।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ৮ জন মাছ চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আর ২ জনকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে।



banner close
banner close