সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১২:৩৫

আপডেট: ৮ মার্চ, ২০২৫ ১২:৩৫

শেয়ার

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ছবি: সংগৃহীত

জামালপুরে দাড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় জুয়েল আকন্দ ও শাওন মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার উপ-পরিদর্শক সাদেকুজ্জামান ভুঞা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ। এ সময় নান্দিনাগামী অন্য একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যায়। জুয়েল আকন্দ ছনকান্দা এলাকার মনছুর আলীর ছেলে। এ সময় নান্দিনাগামী মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শাওন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। শাওন জেলার বকশীগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে।

এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকের চালক টাঙ্গাইলের মামুন মিয়ার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জামালপুর সদর থানার উপ-পরিদর্শক সাদেকুজ্জামান।



banner close
banner close