সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

কক্সবাজারে রোহিঙ্গা হেড মাঝি খুনের ঘটনায় গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১৩:৪১

শেয়ার

কক্সবাজারে রোহিঙ্গা হেড মাঝি খুনের ঘটনায় গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মোহাম্মদ নূর হত্যাকান্ডে করা মামলার এজাহার ভুক্ত ৪ আসামিকে গ্রেফতারর করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঐ ক্যাম্পের বাসিন্দা নুর হোসেন, কামাল হোসেন, সিদ্দিক ও জুবায়ের।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নুরের স্ত্রী সামিরা বেগম উখিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।

মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় পথে ৫-৬ জন সন্ত্রাসী মিলে নুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।



banner close
banner close