সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫ ১৩:৩৩

আপডেট: ৬ মার্চ, ২০২৫ ১৩:৪২

শেয়ার

সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, ঠিকাদার ও বাপাউবো সিরাজগঞ্জ শাখার কর্তৃপক্ষের যোগসাজশে অননুমোদিত সাইজের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, যা ওয়ার্ক অর্ডারের শর্তাবলী লঙ্ঘন করছে।

সরেজমিনে দেখা গেছে, ব্লক তৈরির সময় সিডিউল অনুযায়ী ১: ৩ দশমিক ৬ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও, বালু ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেয়া হচ্ছে।

তবে বাপাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মো. মোখলেছুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ‘পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি নির্মাণসামগ্রী পরীক্ষা করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত ব্লক সরেজমিন পরিদর্শন করছি।’ নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি মুঠোফোনে জানান।

কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা এখন পর্যন্ত কোনো পদক্ষেপই গ্রহণ করেন নাই। যখনই যোগাযোগ করা হয় তখনই বলে দেখছি বরং নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা আরো বলেন ব্লক তৈরির পাথর এবং গুণগতমান সবই ঠিক আছে।

এই অনিয়মের ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।



banner close
banner close