সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

কক্সবাজারে ঝিনুক মার্কেটে আগুন: পুড়ে ছাই ৫ দোকান

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫ ১৭:০৪

শেয়ার

কক্সবাজারে ঝিনুক মার্কেটে আগুন: পুড়ে ছাই ৫ দোকান
ছবি: বাংলা এডিশন

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাঁচটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকালে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়িরা। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।



banner close
banner close