মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫ ১৫:৪০

আপডেট: ৫ মার্চ, ২০২৫ ১৫:৪১

শেয়ার

মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার। বাংলা এডিশন

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) রাতে মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বের হওয়ার পরে পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকার হাওলাদার বাড়ির সামনে সুবিদখালী-চত্রা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের জন্য নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।

তবে সে মামলায় ফারুক খানের নাম এজাহারে না থাকলেও তাকে অজ্ঞাত দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ফারুক খান নামের এক শ্রমিকলীগ নেতাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close