সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে' ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের চার দফা প্রস্তাব বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি; আশ্রয় কেন্দ্র থে‌কে বা‌ড়িতে ফির‌ছে মানুষ চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোরআন শিক্ষা কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি মুখোমুখি অবস্থান

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার সোনাসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার সোনাসহ আটক ২
চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার সোনাসহ আটক ২

চুয়াডাঙ্গায় আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১৮টি সোনারবারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদর দফতরের সামনে থেকে সোনারবার গুলো উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

বিকেলে প্রেস ব্রিফিং এ বিষয়টি জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান।

ব্রিফিং এ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।

খবর পেয়ে বিজিবির একটি আভিযানিক দল সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১ টায় গাড়ীটি বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌছালে গাড়িটির গতিরোধ করে বিজিবি।

পরে স্বর্ণ চোরাকারবারী সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করে তল্লাশি করে। আটকদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার, ০২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত সোনা ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য-২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা। সোনার বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close