রাজশাহীতে এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ নিহত হয়েছে। সোমবার জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রাজশাহীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল ( ৪৫), মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দর রানী ( ৬৫) এবং আদর রানী (৩৮)।
নিহত জুয়েল দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্সটির চালক ছিলেন।
হৃদরোগে আক্রান্ত সুন্দর রানীকে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য যাচ্ছিলো এম্বুলেন্সটি। পথিমধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন রাজাবাড়ী বিজিবি চেকপোস্টের অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সুন্দর রানীকে বহনকারী ঐ এম্বুলেন্সটির।
মুহুর্তেই এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই ঐ তিনজন মারা যান।
পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে পাঠান।
সড়ক দুর্ঘটনাটির বিষয়টি গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারে সাখে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








