শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে ডিম,দুধ ও মাংশ বিক্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ১৩:৫৬

আপডেট: ৩ মার্চ, ২০২৫ ১৩:৫৬

শেয়ার



রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে ডিম,দুধ ও মাংশ বিক্রি
রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে ডিম,দুধ ও মাংশ বিক্রি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ক্রেতারা এখান থেকে কম দামে ডিম, মাংস ক্রয় করতে পারবেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে আনুষ্ঠানিক ভাবে এ বিক্রয় কার্যক্রম শুরু হয়।

সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

রমজান উপলক্ষে দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতিটি ডিম ৯.৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা দরে বিক্রি করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ- পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।



banner close
banner close