সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

সর্বশেষ
যমুনার চরে আর্জেন্টিনা পতাকার আদলে বটগাছ, দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ টানা বৃষ্টিতে ফরিদপুর মেডিকেলে হাঁটুপানি, দুর্ভোগে রোগীরা ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আট পরিবারকে সহায়তার আশ্বাস: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করলো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড 'চলতি বছরেই সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে'

চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়ার পরামর্ষ : রফিকুল ইসলাম খান 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫১

আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫২

শেয়ার

চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়ার পরামর্ষ : রফিকুল ইসলাম খান 
চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়ার পরামর্ষ। ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে বেলকুচিতে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তবে একটি দল তারা ইতোমধ্যে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। চাঁদাবাজি বাদ দেন প্রয়োজনে ভিক্ষা করে খান।

জামায়াত নেতা রফিক খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।'

শুক্রবার বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান,অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষ রায় দেতে সকলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও.শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মাজ্হারুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



আরও পড়ুন:

banner close
banner close