দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের সলঙ্গার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. জুয়েল রানা
এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে’, ইত্যাদি স্লোগানে উত্তাল ছিল সলঙ্গার সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না, এরা পশু।’
এ সময় এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
আরও পড়ুন:





.png)


