শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

সাভারের আশুলিয়ায় দগ্ধ জাহাঙ্গীর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪০

শেয়ার

সাভারের আশুলিয়ায় দগ্ধ জাহাঙ্গীর মারা গেছেন
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীর মারা গেছেন।

রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ‘রোববার সকালে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ তিনজন এখানে এসেছে। এদের মধ্যে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৯১ শতাংশ দগ্ধ হয়েছিল।’

রোববার সকালে সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে একজন জাহাঙ্গীর।