শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

কোম্পানীগঞ্জে চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১২

শেয়ার

কোম্পানীগঞ্জে চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশীদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন চরপাবর্তী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ আনসারী। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক শিবির নেতা মাওলানা মনিরুল ইসলাম বকুল, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, নুর আলম মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম ফকির, যুবদল নেতা ওমর ফারুক প্রমূখ।