সোমবার

১৬ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৪৯

আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৯

শেয়ার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি লাইনচ্যুত হওয়ার পর সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি।’

রোববার সকাল ৯টার মধ্যে লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন নুরুল ইসলাম।



banner close
banner close